মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মন্ত্রীর সমালোচনাকে কেন্দ্র করে হট্টগোল

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জুলাই গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এতে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হট্টগোলের সূত্রপাত ঘটে।

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও, পরবর্তীতে সংবর্ধনা অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলতে থাকে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আবু তারেক সাংবাদিকদের জানান, দুটি পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার আন্তরিক, বিরোধীরা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ: মীর হেলাল

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মন্ত্রীর সমালোচনাকে কেন্দ্র করে হট্টগোল

আপডেট সময় : ১০:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬