২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এটি তাৎক্ষণিক অতীতকে ধারণ করে ভবিষ্যতের পথ রচনা করেছে।
রাজধানীতে আয়োজিত ওই অনুষ্ঠানে ড. ইউনূস আরও উল্লেখ করেন, পৃথিবীর অন্যান্য জাদুঘরগুলো সাধারণত সুদূর অতীতের নিদর্শন সংগ্রহ করে থাকে। তবে এই জাদুঘর সম্পূর্ণ ভিন্ন। এখানে সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা হয়েছে, যা ইতিহাসের এক নতুন পর্যায় সৃষ্টি করেছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, এমন ধরনের জাদুঘর আর কোথাও আছে কিনা তা তার জানা নেই, যেখানে জুলাইয়ের স্মৃতিগুলো যখন যা পাওয়া গেছে, তা নিয়ে আসা হয়েছে।
রিপোর্টারের নাম 























