মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল: সুনির্দিষ্ট অভিযোগের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, অতিরিক্ত বিলের বিষয়ে কোনো নাগরিকের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো উচিত। অভিযোগ জমা দিতে গিয়ে কর্তৃপক্ষ তা গ্রহণ না করলে কিংবা প্রতিকার না পাওয়া গেলে সেই বিষয়টিও সুনির্দিষ্টভাবে জানাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অতিরিক্ত বিল নিয়ে কারও অভিযোগ থাকলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও জানান, বিষয়টি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আগ্রহী। তিনি বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ ঢালাওভাবে না করে কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ করতে গিয়ে কেউ ব্যর্থ হলে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করলে সেটিও আমাদের জানাতে পারেন।

ডা. জাহেদ আশা প্রকাশ করেন, নাগরিকদের অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করতে জ্বালানি মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতে চায়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ইউপিডিএফের মদতে ভূমি দখলের অভিযোগ, রামগড়ে সেনাক্যাম্প স্থাপনের দাবি

অতিরিক্ত বিদ্যুৎ বিল: সুনির্দিষ্ট অভিযোগের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

আপডেট সময় : ০২:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬