মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ভারতের কেরালায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি, আটজনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন এবং আরও আটজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন। আকস্মিক এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, বন্যায় রাজ্যের প্রায় ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৯৬টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রাজ্যজুড়ে স্থাপিত ২০৯টি আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ৭৯২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের ১২টি জেলার জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রাজ্যের কিছু অংশে সর্বোচ্চ ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে রাস্তাঘাট ও নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। কান্নুর জেলার আইয়ানকুন্নুতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হলেও উত্তর কেরালার অন্যান্য অনেক জায়গায় শনিবার ভোররাত থেকে মধ্যরাত পর্যন্ত ৯০ মিলিমিটার থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

ভারতের কেরালায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি, আটজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬