ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রাপ্তিতে হয়রানি: অতিরিক্ত কাগজপত্রের দাবিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির মতো মৌলিক নাগরিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের সরকারি গেজেটে বাধ্যতামূলক না থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ বা পৌরসভার প্রত্যয়নপত্রসহ অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বাধ্য করা হচ্ছে উপজেলা নির্বাচন অফিস থেকে।

সরকারি বিধিতে যেখানে এসব কাগজপত্র আবশ্যক নয়, সেখানে এগুলো সংগ্রহ করতে গিয়ে আবেদনকারীদের একাধিকবার নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং কম্পিউটার দোকানে ছুটতে হচ্ছে। এর ফলে সময়, অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি বাড়ছে হয়রানি। এই পরিস্থিতিকে সরকারি গেজেটবিরোধী উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেছেন, গেজেটের বাইরে এ ধরনের শর্ত গ্রহণযোগ্য নয়।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের জন্য ২২ দফার একটি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। আবেদনকারীদের হাতে একটি তালিকা ধরিয়ে দিয়ে কমপক্ষে নয় ধরনের অতিরিক্ত কাগজপত্র সংগ্রহ করে আনতে বলা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই অতিরিক্ত কাগজপত্র জমা না দিলে আবেদন গ্রহণ করা হচ্ছে না, যা নির্বাচন কমিশনের সরকারি গেজেটের পরিপন্থী।

সেবাপ্রার্থীদের অভিযোগ, ডিজিটাল জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও নতুন করে বিভিন্ন কাগজপত্র চাওয়া হচ্ছে। বিশেষ করে যাদের মা-বাবার এনআইডি নেই, দীর্ঘদিন প্রবাসে ছিলেন অথবা অভিভাবক মারা গেছেন, তাদের জন্য নিবন্ধন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে। অনেক আবেদনকারী অতিরিক্ত কাগজপত্র সংগ্রহ করতে না পেরে নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করতে পারছেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

সীতাকুণ্ডে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রাপ্তিতে হয়রানি: অতিরিক্ত কাগজপত্রের দাবিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ

আপডেট সময় : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬