ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রেখেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মীরা। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপক বলেন, সরকার চাইলে জন্তর মন্তর বা অন্য কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে পারে, তবে মন্ত্রীদের বাসভবনে নয়। অতীতে আলোচনার নামে সময় নষ্ট করার অভিজ্ঞতা থেকে তারা আর সেই পুনরাবৃত্তি চান না। তিনি অভিযোগ করেন, নিট কেলেঙ্কারির প্রকৃত দায় শিক্ষামন্ত্রীর এবং তার পদত্যাগই এই আন্দোলনের একমাত্র দাবি।
তিনি আরও জানান, দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, বেঙ্গালুরুসহ দেশের বিভিন্ন শহরেও একই দাবিতে বিক্ষোভ চলছে। গত ৬ জুন থেকে এই আন্দোলন শুরু হয়। গত ২৮ জুন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন, যা আন্দোলনকে আরও গতি দেয়।
রিপোর্টারের নাম 
























