ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এল সালভাদরে ৩ হাজার বছরের পুরোনো মানব দেহাবশেষের সন্ধান

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে প্রায় তিন হাজার বছরের প্রাচীন একটি মানব দেহাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী সান সালভাদরের নিকটবর্তী অ্যান্টিগুয়ো কুসকাতলান এলাকার একটি সমাধি থেকে এই দেহাবশেষটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টপূর্ব ৮৫০ অব্দ বা তারও আগের সময়ের।

খননকালে সমাধিস্থলটিতে কচ্ছপের আকৃতির একটি বিরল মাটির পাত্র পাওয়া গেছে, যা প্রাচীন উসুলুতান শৈলীতে তৈরি। এছাড়া আগ্নেয়গিরির ছাইয়ের নিচে চাপা পড়া কাসাভা গাছের ডালপালাও উদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, দেহাবশেষটি উপুড় অবস্থায় ছিল, যা সেই সময়ের বিশেষ কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা আচারের অংশ হতে পারে। এর সঠিক বয়স ও লিঙ্গ নির্ধারণে রেডিওকার্বন পরীক্ষা এবং ডিএনএ বিশ্লেষণ করা হবে।

বিশেষজ্ঞদের ধারণা, এই এলাকায় আরও সমাধি থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে ১৯৭০-এর দশকে এল সালভাদরের অন্য একটি স্থানে ৩৩ জনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল, যা সেই অঞ্চলে প্রাচীন মানব বলির নিদর্শন হিসেবে গণ্য করা হয়। নতুন এই আবিষ্কার মেসো আমেরিকা অঞ্চলের প্রাচীন সভ্যতা ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বর্ষার দাপট: নদ-নদীতে পানি বৃদ্ধি, বন্যার ঝুঁকিতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

এল সালভাদরে ৩ হাজার বছরের পুরোনো মানব দেহাবশেষের সন্ধান

আপডেট সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬