ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে দায়ের করা মাদক পাচার মামলার বিচার প্রক্রিয়া ২০২৭ সালের জুনে শুরু হতে পারে। মার্কিন ফেডারেল প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরা যৌথভাবে আদালতের কাছে এই সময়সূচির প্রস্তাব করেছেন।
মার্কিন আদালতের নথিপত্র অনুযায়ী, বিচারের আগে প্রয়োজনীয় গোপন তথ্য-প্রমাণ হস্তান্তর এবং আইনি জটিলতা নিরসনে এই দীর্ঘ সময়ের প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন জেলা বিচারক আলভিন হেলারস্টাইন এই সময়সূচিতে অনুমোদন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রসিকিউটররা জানিয়েছেন, তারা ইতোমধ্যে অধিকাংশ সাধারণ প্রমাণপত্র হস্তান্তর করেছেন এবং স্পর্শকাতর নথিপত্রগুলো আগামী নভেম্বরের মধ্যে জমা দেওয়ার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এক বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ড্রাগ কার্টেলের সঙ্গে যোগসাজশ এবং যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। যদিও শুনানিকালে মাদুরো নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন।
রিপোর্টারের নাম 






















