ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকের বৈঠক: রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটসহ নানা বিষয়ে আলোচনা

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব।

আল্লামা মামুনুল হক বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তি সচেতন একটি প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মামুনুল হকের দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে আমিরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে বিধবা গৃহবধূকে ভিটেমাটি ছাড়া করার অভিযোগ, শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা

মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকের বৈঠক: রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটসহ নানা বিষয়ে আলোচনা

আপডেট সময় : ০৯:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬