ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজধানীতে ১৮ আগস্ট শুরু হচ্ছে বড় পরিসরের ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট

চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। দেশের দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম নেক্সটজবজ এই বিশাল আয়োজনের উদ্যোগ নিয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে দেশি-বিদেশি ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। অনুষ্ঠানটি মূলত দুটি ভাগে বিভক্ত। কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে শিল্প বিশেষজ্ঞ ও সফল ব্যবসায়িক নেতারা কর্মসংস্থানের বর্তমান ধারা, নেতৃত্ব এবং পেশাগত দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে, কনভেনশন হলে চলবে জব ফেস্ট, যেখানে চাকরিপ্রার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই ফেস্টের অন্যতম আকর্ষণ হলো সরাসরি সাক্ষাৎকার এবং তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। যোগ্য প্রার্থীরা একই দিনে চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচির জন্য নেক্সটজবজ লার্নিংল্যাব এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কর্মসংস্থান সহায়তায় বিশেষ ডেস্কের ব্যবস্থা থাকবে।

শিক্ষার্থী, সদ্য স্নাতক এবং অভিজ্ঞ পেশাজীবী—সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে হলে নেক্সটজবজ অ্যাপের মাধ্যমে আগে থেকে নিবন্ধন করতে হবে। ভেন্যুতে কিউআর কোড স্ক্যান করে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। নেটওয়ার্কিং সুবিধার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও ইন্টারঅ্যাকটিভ সেশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ জয়: মাদ্রিদে স্প্যানিশ বীরদের রাজকীয় সংবর্ধনা, উল্লাসে ভাসল লাখো জনতা

রাজধানীতে ১৮ আগস্ট শুরু হচ্ছে বড় পরিসরের ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট

আপডেট সময় : ০৯:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬