ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত নয়নাভিরাম হামহাম জলপ্রপাতে ঘুরতে এসে ১০ জন পর্যটক আটকা পড়েছিলেন। এদের মধ্যে একজন আহত হওয়ায় এবং দুর্গম এলাকার কারণে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে সাহায্য চান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় জনগণের সমন্বয়ে দ্রুত একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকালে ঢাকা থেকে ১০ জন শিক্ষার্থীর একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসেন। এরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। জলপ্রপাতের পথে তাদের একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। এই অবস্থায় দুর্গম পাহাড়ি পথ ধরে আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব ছিল না। তাই তারা জরুরি সহায়তার জন্য ৯৯৯-এ কল করেন।

জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে বিকেল ৩টায় খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে ওঠে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে সকল পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য সবাই সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমর উদ্দিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

আপডেট সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬