ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ডা. মনিরুজ্জামানের কারচুপির অভিযোগ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান অভিযোগ করেছেন যে, নির্বাচনে তাদের ধানের শীষ প্রকৃত অর্থে পরাজিত হয়নি, বরং কারচুপির মাধ্যমে এই ফলাফল পরিবর্তন করা হয়েছে। সোমবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. মনিরুজ্জামান। তিনি দাবি করেন, ভোটগ্রহণ শেষে রাত ৮টা পর্যন্ত তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ধানের শীষ বিজয়ের অবস্থানে ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন এবং ভোটে কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ডা. মনিরুজ্জামান আরও অভিযোগ করেন যে, সাবেক প্রভাবশালী মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদের প্রভাব নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে এবং এর মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপকূলীয় অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। জবাবে ডা. মনিরুজ্জামান বলেন, আগামী পাঁচ বছরে নানা সীমাবদ্ধতা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শ্যামনগরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে। তিনি জানান, শিগগিরই শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পর্যটন কেন্দ্র উদ্বোধনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও তিনি আতরজান কলেজকে সরকারি করার উদ্যোগ, শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রচেষ্টা এবং শ্যামনগর পৌর এলাকার জমির ওপর আরোপিত উচ্চ হারে কর কমানো বা প্রত্যাহারের আশ্বাস দেন। সভায় জেলা বিএনপির নেতা আশেক ইলাহি মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সোলাইমান কবীর, উপজেলা বিএনপির সহসভাপতি আবু সাঈদ, বিএনপি নেতা লিয়াকত আলী বাবুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত নিয়ে স্পেনকে অভিনন্দন জানালেন লিওনেল মেসি

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ডা. মনিরুজ্জামানের কারচুপির অভিযোগ

আপডেট সময় : ০৮:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬