ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

‘লাকি’ জার্সি পরেই বিশ্বজয়ের মিশনে নামছে আর্জেন্টিনা: ফাইনালে ফিরছে ঐতিহ্যবাহী সাদা-আকাশি কিট

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচে আলবিসেলেস্তেরা তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা হোম কিট পরেই মাঠে নামবে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে অন্যরকম উন্মাদনা কাজ করছে, যার কেন্দ্রে রয়েছে দলটির এই বিশেষ জার্সি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, ফাইনালে লিওনেল মেসির দল সাদা-আকাশি জার্সি, সাদা শর্টস এবং সাদা মোজা ব্যবহার করবে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে কিট পরলেও, ফাইনালের জন্য তারা নিজেদের ‘লাকি’ কিটেই ভরসা রাখছে। চলতি বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচে এই জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা এবং সমর্থকদের বিশ্বাস, ঐতিহ্যবাহী এই রঙই তাদের শিরোপা জয়ের পথে সৌভাগ্য বয়ে আনবে।

একইভাবে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজও তার পয়া সবুজ রঙের জার্সি পরেই গোলবার সামলাবেন। উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে এই সবুজ কিট পরেই তিনি শিরোপা জিতেছিলেন। অন্যদিকে, প্রতিপক্ষ স্পেনও তাদের প্রথাগত লাল জার্সি ও নীল শর্টস পরে মাঠে নামবে। দুই পরাশক্তি যখন তাদের মূল জার্সিতে লড়াইয়ে নামছে, তখন বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষা—কার হাতে উঠবে সোনালি ট্রফি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ডাদেশ

‘লাকি’ জার্সি পরেই বিশ্বজয়ের মিশনে নামছে আর্জেন্টিনা: ফাইনালে ফিরছে ঐতিহ্যবাহী সাদা-আকাশি কিট

আপডেট সময় : ১১:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬