ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে প্রস্তুত ফিফা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও তারকাখচিত সমাপনী অনুষ্ঠান।
ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন পপ-আইকন পোস্ট ম্যালোন। তবে ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে হলিউড সুপারস্টার টম ক্রুজের বিশেষ পারফরম্যান্স। এছাড়া অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন, ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস এবং ইতালিয়ান সেনসেশন লাউরা পাউসিনির মতো তারকারা মঞ্চ মাতাবেন।
এবারের বিশ্বকাপের অন্যতম বড় সংযোজন হলো আমেরিকান ‘সুপার বোল’-এর আদলে আয়োজিত ‘হাফ-টাইম শো’। ১১ মিনিটের এই ঝটিকা আয়োজনে বিটিএস, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং ল্যাটিন কুইন শাকিরা তাদের সুরের মূর্ছনায় গ্যালারি কাঁপাবেন। শাকিরা ও বার্না বয় তাদের বিশ্বকাপ থিম সং ‘দাই দাই’ পরিবেশনের মাধ্যমে ৯০ হাজার দর্শককে আনন্দ দেবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজন শেষ হওয়ার পরপরই শুরু হবে মেসি ও ইয়ামালদের মাঠের মহাযুদ্ধ।
রিপোর্টারের নাম 

























