বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় জেলার ১ হাজার দুর্গত পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে বান্দরবান জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি ইউসিবির মতো বেসরকারি প্রতিষ্ঠানের এই উদ্যোগ প্রশংসনীয়।
ইউসিবির কর্মকর্তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক খাদ্য সংকট দূর করতে চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের যেকোনো দুর্যোগে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।
রিপোর্টারের নাম 
























