ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ভিএআর ও সিমুলেশন বিতর্ক: বিশ্বকাপে এমবোলোর সেই আলোচিত লাল কার্ডের নেপথ্যে

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রিল এমবোলোর লাল কার্ড দেখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক চলছে। ঘটনার সূত্রপাত হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে, যখন এমবোলো ও লিয়ান্দ্রো পারেদেস বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়েন। প্রাথমিকভাবে রেফারি পারেদেসকে দোষী সাব্যস্ত করে হলুদ কার্ড দিলেও ভিএআর-এর রিপ্লেতে দেখা যায় ভিন্ন চিত্র।

রিপ্লে অনুযায়ী, এমবোলোর পড়ে যাওয়ার পেছনে কোনো ফাউল ছিল না, বরং তিনি পেনাল্টি বা ফ্রি-কিক আদায়ের উদ্দেশ্যে অভিনয় করেছিলেন। রেফারি তখন নিজের সিদ্ধান্ত বদলে পারেদেসের কার্ড বাতিল করেন এবং এমবোলোকে ‘সিমুলেশন’-এর দায়ে হলুদ কার্ড দেখান। আগে একটি কার্ড থাকায় এটি তার দ্বিতীয় হলুদ কার্ডে পরিণত হয় এবং তাকে মাঠ ছাড়তে হয়।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নতুন প্রটোকল অনুযায়ী, ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়ার মতো ‘স্পষ্ট ও পরিষ্কার ভুল’ সংশোধনে ভিএআর হস্তক্ষেপ করতে পারে। এই নিয়মেই কপাল পুড়েছে সুইস এই ফরোয়ার্ডের। নিয়মের সঠিক প্রয়োগ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে এমন বিদায় এমবোলোর জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ভিএআর ও সিমুলেশন বিতর্ক: বিশ্বকাপে এমবোলোর সেই আলোচিত লাল কার্ডের নেপথ্যে

আপডেট সময় : ১১:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬