বিশিষ্ট বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়ার পর তিনি এখন তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং তুরস্কের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম যাত্রা শুরু করেন। ফ্লাইটটি সেদিন স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হয়েছিল।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে করেই তিনি শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান সেখানে তাঁকে স্বাগত জানান।
রিপোর্টারের নাম 






















