ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

নবজাতক মৃত্যু: মন্ত্রীর অর্থ দাবির অভিযোগ অস্বীকার আদ্-দ্বীন কর্তৃপক্ষের

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা এবং এ প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মন্ত্রীর কাছে অর্থ চাওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এই দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে অভিযোগ করেছিলেন যে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাঁচাতে তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে। এই অভিযোগের জবাবে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমরা কেন টাকা নিয়ে ঘুরবো? আমাদের টাকা নিয়ে ঘোরার কোনো প্রশ্নই উঠে না। তিনি (স্বাস্থ্যমন্ত্রী) আমাদেরকে টাকা নিয়ে ঘুরতে দেখেছেন, এটা তাকেই প্রমাণ করতে হবে।’

গত ১৩ জুন নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের কথা উল্লেখ করে বলেছিলেন, হাসপাতালটি তার পেছনে অর্থ নিয়ে ঘুরলেও তিনি তা গ্রহণ করেননি এবং প্রধানমন্ত্রী তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আরও জানান, হাইকোর্টে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।

নবজাতকদের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও এটি সুস্পষ্ট করা হয়নি এবং মৃত শিশুদের ময়নাতদন্তও সম্পন্ন হয়নি।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদনে কিছু বিষয় উল্লেখ করা হলেও, সেগুলোর পরিপ্রেক্ষিতে সংস্কার কাজ শুরু হয়েছে। হাসপাতালের জন্য নতুন অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনো অক্সাইড যন্ত্র কেনা হয়েছে। শিশু ওয়ার্ড সিলগালা করার বিষয়টিও সমাধানের চেষ্টা চলছে এবং চাবি চাওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, সব সংস্কার কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাকাণ্ডে ইন্ধনদাতাদের ছাড় নেই, অন্যদের আত্মশুদ্ধির সুযোগ আছে: মাহমুদুর রহমান

নবজাতক মৃত্যু: মন্ত্রীর অর্থ দাবির অভিযোগ অস্বীকার আদ্-দ্বীন কর্তৃপক্ষের

আপডেট সময় : ০৬:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬