ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সীমান্তে উত্তেজনা: পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন (ধাক্কা দিয়ে সীমান্ত পার) করতে ব্যর্থ হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। রোববার রাতে শ্রীরামপুর আজিজপুর সীমান্তের প্রধান পিলার ৮৫৪/১০-এস এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা পাঁচজন ব্যক্তিকে পুশইন করার চেষ্টা করছিল।

সীমান্তের কাঁটাতারের বেড়া এড়িয়ে রাতের অন্ধকারে এই অনুপ্রবেশের চেষ্টার সময় স্থানীয় গ্রামবাসী বাধা দিলে বিএসএফ সদস্যরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির আওতাধীন এই সীমান্ত এলাকায় ভারতের দাউয়াকুমারী এলাকার ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল এই ঘটনা ঘটায়। তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এভারেস্ট জয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সীমান্তে উত্তেজনা: পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬