কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিমারকান্দা এলাকায় বজ্রপাতের ঘটনায় মিনহাজ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মিনহাজ কৃষি জমি থেকে ধান রোপণ করে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিনহাজের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের পরিবেশ।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















