ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে কালিয়া ঘোনারচালা এলাকায় মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মহাসড়কে বাস থামিয়ে চাঁদা উত্তোলনের সময় ৪ জন আটক

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

আপডেট সময় : ১০:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬