ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান, ফিলিপাইনে প্রাণহানি বেড়ে ৩৭

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালে দেশটির হরমুজগান ও কারমান প্রদেশে এই ভূকম্পন আঘাত হানে। বার্তাসংস্থা মেহের নিউজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সকসারজেন অঞ্চলে উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ এবং বহু ভবন ধসে পড়ায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ফিলিপাইনের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের সময় স্কুল ও কর্মক্ষেত্রে মানুষ অবস্থান করায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। সিসিটিভি ফুটেজে ভূমিকম্পের ভয়াবহতা ধরা পড়েছে, যেখানে বড় বড় ভবন ধসে পড়তে দেখা গেছে। বর্তমানে সেখানে জরুরি উদ্ধার কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডের পর্দায় প্রথম এআই ‘অভিনেত্রী’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান, ফিলিপাইনে প্রাণহানি বেড়ে ৩৭

আপডেট সময় : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬