ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মাল্টার কাছে উদ্ধার অভিযানে ১১ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু, ৫৩ জন জীবিত উদ্ধার

ভূমধ্যসাগরে মাল্টার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি উদ্ধার অভিযানের সময় নৌকাডুবিতে অন্তত ১১ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাল্টার কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আরও ৫৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাল্টার সশস্ত্র বাহিনী সোমবার জানায়, রোববার সন্ধ্যায় একটি মাছ ধরার জাহাজ থেকে তারা একটি বিপন্ন অভিবাসী নৌকা সম্পর্কে খবর পায়। নৌকাটি মাল্টার পূর্ব উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। খবর পেয়ে মাল্টা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার উদ্ধারকাজে সহযোগিতার জন্য ওই মাছ ধরার জাহাজসহ আশেপাশের অন্যান্য জাহাজকে নির্দেশ দেয়।

তবে, উদ্ধার অভিযানের সময় মাছ ধরার জাহাজে ওঠার চেষ্টা করতে গিয়ে কয়েকজন অভিবাসী সমুদ্রে পড়ে যান। পরে ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ১১ জনের মরদেহ উদ্ধার করে। ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল।

মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্লেন বেডিংফিল্ড এই প্রাণহানিকে অত্যন্ত মর্মান্তিক অভিহিত করে বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে ইউরোপকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি সমন্বিত অভিবাসন নীতি প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকাশে রোমহর্ষক ঘটনা: উড়ন্ত বিমান থেকে প্রশিক্ষকের ঝাঁপ, অলৌকিকভাবে অবতরণ করালেন অনভিজ্ঞ ছাত্রী

মাল্টার কাছে উদ্ধার অভিযানে ১১ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু, ৫৩ জন জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৭:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬