হাম প্রতিরোধে ব্যর্থতা এবং শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই মামলা দায়ের করেছিলেন। মামলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকেও অভিযুক্ত করা হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় দেশে টিকা সংকট তৈরি হয়, যা শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হওয়ার কারণ হয়।
আদালত মামলার শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শুনে এবং সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে মামলাটি খারিজের সিদ্ধান্ত নেন।
রিপোর্টারের নাম 




















