ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের তিনটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেল বহনকারী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে এর পেছনের তিনটি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা: বাংলাদেশসহ ৭ দেশের পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬