মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে থাকা দেশি-বিদেশি চক্রান্ত উন্মোচনের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। মিছিল থেকে ‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’সহ নানা স্লোগান দেওয়া হয়। এর আগে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের তদন্তে গড়িমসি করা হচ্ছে এবং মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

আপডেট সময় : ১০:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬