ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ফ্রিল্যান্সারদের আয় থেকে কর কর্তনের অভিযোগ: এনবিআরের স্পষ্ট বক্তব্য

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়ের ওপর ৭.৫ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান স্পষ্ট করেছেন যে, ফ্রিল্যান্সার বা প্রবাসীদের রেমিট্যান্সের ওপর কর আরোপের কোনো বিধান নেই।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনেকে ব্যাংকের লেনদেনের স্ক্রিনশট শেয়ার করে কর কাটার অভিযোগ তুলেছিলেন। তবে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কর কর্তনের কোনো সরকারি নির্দেশনা নেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে ফ্রান্স: মরক্কোকে হারিয়ে এমবাপ্পের হুঙ্কার, ‘আমরা প্রস্তুত’

ফ্রিল্যান্সারদের আয় থেকে কর কর্তনের অভিযোগ: এনবিআরের স্পষ্ট বক্তব্য

আপডেট সময় : ০৯:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬