ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

উন্নয়ন সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সামগ্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আরও সক্রিয় ভূমিকা ও সমর্থন প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, বিশেষ করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগগুলো সম্পর্কে ইউএনডিপি প্রতিনিধিকে অবহিত করেন। জবাবে ইউএনডিপি প্রতিনিধি নতুন সরকারের কার্যক্রমের প্রশংসা করে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীতে মিলছে মরদেহ, আড়ালে কি প্রমাণ গোপনের কৌশল?

উন্নয়ন সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬