বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা নিরসনে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি স্পষ্ট করেছে যে, এই সফরটি মূলত সুশাসন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস. মুসাজি এবং তাভেঙ্গোয়া মুকুহলানি। সংস্থাটি জানিয়েছে, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও প্রাপ্ত তথ্য আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। এ বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর মন্তব্য বা গণমাধ্যমের প্রচারণাকে আইসিসির আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে গণ্য না করার আহ্বান জানানো হয়েছে। এই সফরে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি, নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী রোববার বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 





















