কুমিল্লা বিমানবন্দর এলাকার ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়ে তারা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রিটিশ আমল থেকে তাদের পূর্বপুরুষের মালিকানাধীন জমি ও চলাচলের রাস্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোরপূর্বক দখল করে রেখেছে। বারবার সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো ফল না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্থানীয়রা অবিলম্বে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রিপোর্টারের নাম 
























