ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কারামুক্ত হলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার জামিন সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাগারে ছিলেন তিনি। গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত তার বিরুদ্ধে থাকা সর্বশেষ দুটি মামলার জামিন বহাল রাখলে কারামুক্তির পথ প্রশস্ত হয়। উল্লেখ্য যে, গত বছরের মে মাসে নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। সবকটি মামলায় জামিন পাওয়ায় বর্তমানে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে শিক্ষার্থীদের জন্য ১৬টি বিদ্যালয়ে নৌকা বিতরণ: যাতায়াত সহজ ও নিরাপদ

কারামুক্ত হলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

আপডেট সময় : ১১:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬