ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মুগদায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর মুগদার একটি বাসা থেকে তানভীর হোসেইন শুভ নামে বাংলাদেশ ব্যাংকের এক অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আহমদবাগ এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিনের একাকিত্ব ও পারিবারিক বিচ্ছেদের জেরে সৃষ্ট হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, বাসার দরজা ভেতর থেকে আটকানো ছিল। দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হোসেইন পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে শিক্ষার্থীদের জন্য ১৬টি বিদ্যালয়ে নৌকা বিতরণ: যাতায়াত সহজ ও নিরাপদ

মুগদায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬