ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধাদের অবমাননা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং নৃশংসতায় লিপ্ত ছিল, তাদের কোনো ধরনের আস্ফালন বরদাস্ত করা হবে না। তিনি উল্লেখ করেন, একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার অধিকার কারও নেই এবং এমন কাজ করা হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটবে, যার মাধ্যমে রাজাকারদের দেশ থেকে বিতাড়িত করা হবে।

নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত সতেরো বছর ধরে দেশকে লুটপাট ও পার্শ্ববর্তী রাষ্ট্রের দাসে পরিণত করার যে প্রক্রিয়া চলছিল, জুলাই বিপ্লব তা থেকে জাতিকে মুক্তি দিয়েছে। এই বিপ্লবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের আত্মত্যাগ ছিল অনন্য। তাই তাদের মর্যাদাহানি দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

মুক্তিযোদ্ধাদের অবমাননা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬