ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণ: মূল হোতাসহ গ্রেফতার ৯

রাজধানীর আদাবর ও শ্যামলী এলাকা থেকে অপহরণ ও ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জাহিদ হোসেন, হোসাইন আহম্মদ সিফাত, ইয়াছিন, আরিফুল ইসলাম, মাহিম চৌধুরী আকাশ, সাকিব, সোহেল রানা, মো. নাঈম ও মো. মর্তুজা তামিম।

পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরে তাকে একটি গলিতে নিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টহলরত পুলিশের তৎপরতায় ভুক্তভোগী চিৎকার করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চক্রের একজনকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় একা চলাচলকারী ব্যক্তি ও ব্যবসায়ীদের টার্গেট করে মুক্তিপণ আদায় করে আসছিল। মূল হোতা জাহিদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণ: মূল হোতাসহ গ্রেফতার ৯

আপডেট সময় : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬