ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দিয়াবাড়িতে পশুর হাটের ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোর ফলে পরিবেশগত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির কাজের পরিধির মধ্যে রয়েছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে ও পার্শ্ববর্তী এলাকায় ময়লা-আবর্জনা সৃষ্টি, গাছপালা ভাঙচুর এবং পশুবাহী যানবাহন চলাচলের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। আগামী তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

দিয়াবাড়িতে পশুর হাটের ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি

আপডেট সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬