ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যানবাহনে ভিটিএস বসাতে বেবিচকের কঠোর নির্দেশনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইড এলাকায় চলাচলকারী সব ধরনের যানবাহনে ‘ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম’ (ভিটিএস) স্থাপন বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রোন এলাকায় চলাচলকারী যানবাহনের গতিবিধি ও অবস্থান কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্বিতীয় দফায় সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৫ জুনের মধ্যে এই প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভিটিএস স্থাপন না করলে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায়ভার সংশ্লিষ্ট সংস্থা ও অপারেটরদের ওপরই বর্তাবে। বর্তমানে এই প্রযুক্তি না থাকায় এয়ারসাইডের যানবাহনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। ভিটিএস চালু হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি প্রতিটি যানবাহনের গতিবিধি মনিটর করা যাবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করলে তাৎক্ষণিক সতর্ক সংকেত পাঠানো সম্ভব হবে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখতে এবং বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি কমাতে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক যুগেও সাগরের গ্যাস তুলতে পারেনি বাংলাদেশ, নতুন দরপত্রে মিলবে কি সাফল্য?

শাহজালাল বিমানবন্দরে যানবাহনে ভিটিএস বসাতে বেবিচকের কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬