ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ট্রলি সংকট: মন্ত্রণালয়ের নির্দেশনার পরও মেলেনি সমাধান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজি ও সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ট্রলি না পাওয়ায় বিমানবন্দর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফ্লাইট থেকে নামার পর লাগেজ সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে যাত্রীদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রলি সংকট নিরসনে মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে কর্তৃপক্ষ। ৫০০টি নতুন ট্রলি কেনার প্রস্তাব করা হলেও তা শেষ পর্যন্ত বাতিল করা হয়। বর্তমান পরিস্থিতি সামাল দিতে দেশের অন্যান্য বিমানবন্দর থেকে ট্রলি এনে শাহজালালে যুক্ত করার চেষ্টা চলছে। কর্মকর্তাদের খামখেয়ালিপনা ও যথাযথ পরিকল্পনার অভাবেই এই সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর এখন তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক যুগেও সাগরের গ্যাস তুলতে পারেনি বাংলাদেশ, নতুন দরপত্রে মিলবে কি সাফল্য?

শাহজালাল বিমানবন্দরে ট্রলি সংকট: মন্ত্রণালয়ের নির্দেশনার পরও মেলেনি সমাধান

আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬