ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি: গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্য বাড়ানো হয়েছে। গত ১ জুন থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

ঘোষণা অনুযায়ী, লাইফ লাইন গ্রাহক অর্থাৎ ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ব্যবহারের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে দাম বাড়িয়ে সর্বোচ্চ ১৭ টাকা ৩৫ পয়সা পর্যন্ত করা হয়েছে। এছাড়া কৃষি সেচ, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুতের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তহবিল সংকটে গভীর হচ্ছে রোহিঙ্গা সংকট, বিশ্ববাসীকে নতুন সতর্কবার্তা ইউএনএইচসিআরের

বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি: গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি

আপডেট সময় : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬