ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সংসদ সদস্যের পরিবারের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় দায়িত্বশীলরা এই ঘটনাকে আইনশৃঙ্খলার চরম অবনতি হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ জুন আসরের নামাজের সময় শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় এমপি’র স্বজন ও গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। এছাড়া নারীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও উঠেছে। চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: যুবক গ্রেফতার

সংসদ সদস্যের পরিবারের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬