ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সমন্বয়কদের মধ্যে দুর্নীতির অভিযোগ: হান্নান মাসউদকে ঘিরে বিতর্ক

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সমন্বয়কদের মধ্যে অর্থের প্রতি আসক্তি ও দুর্নীতির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে হান্নান মাসউদের ক্ষেত্রে।

অভিযোগে বলা হয়েছে, রাজধানীর পল্টনের একটি হোটেলে আওয়ামী লীগের সাবেক নেতাদের সঙ্গে হান্নান মাসউদের গোপন বৈঠক হয়েছে। সেখানে অর্থের বিনিময়ে নিরাপত্তা ও সুবিধা প্রদানের সমঝোতার অভিযোগও তোলা হয়েছে। এছাড়া নোয়াখালীর স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও এনেছেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

সমন্বয়কদের মধ্যে দুর্নীতির অভিযোগ: হান্নান মাসউদকে ঘিরে বিতর্ক

আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬