ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বন্দরের জট কমাতে ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিনের কন্টেইনার জট নিরসন ও বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০২টি পণ্যবাহী কন্টেইনার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত এই নিলামে শিল্পকারখানার যন্ত্রপাতি, কেমিক্যাল, ইলেকট্রনিক্স ও বিভিন্ন ভোগ্যপণ্যসহ মোট ৪৪টি লট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তি করা জরুরি। এই নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি, যাতে প্রতিযোগিতামূলক দরে ক্রেতারা পণ্য কিনতে পারেন। আগ্রহী বিডাররা অনলাইনে নিবন্ধন করে দরপত্র জমা দিতে পারবেন এবং আগামী ১৮ জুন দরপত্র বাক্স খোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান এমপি আছগারের

বন্দরের জট কমাতে ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬