ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কারও সিনেমা পছন্দ না হলে না দেখুক, জোর জবরদস্তি ঠিক নয়: ফারুকী

ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনী নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো সিনেমা বা শিল্পকর্ম কারও ব্যক্তিগত রুচির বিরুদ্ধে গেলে তিনি তা না দেখতে পারেন, কিন্তু নিজের পছন্দ অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতা অত্যন্ত নিন্দনীয়।

ফারুকী আরও বলেন, ধর্মীয় অজুহাতে দেশের সংস্কৃতি ও বিনোদন মাধ্যমকে বিতর্কিত করার প্রবণতা দীর্ঘদিনের। তিনি মনে করেন, চলচ্চিত্র ও বিনোদন মাধ্যমকে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত, কারণ বিশ্বের অধিকাংশ দেশেই এটি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে দ্রুত সরকারি নথিতে বা ‘অ্যালোকেশন অব বিজনেস’-এ পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান এমপি আছগারের

কারও সিনেমা পছন্দ না হলে না দেখুক, জোর জবরদস্তি ঠিক নয়: ফারুকী

আপডেট সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬