বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেলেও নেইমারকে একাদশে টিকে থাকতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে তার স্বাভাবিক পজিশন অর্থাৎ মাঠের মাঝখানে বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতে হবে। আর সেই জায়গাগুলোতে বর্তমানে দারুণ ছন্দে আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা।
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তবে ফিটনেস ফিরে পেলেও তাকে নিজের জায়গা বুঝে নিতে ভিনিসিয়ুস ও রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নেইমারের খেলা নিয়েও এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে সব শঙ্কা কাটিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের এই সর্বোচ্চ গোলদাতা।
রিপোর্টারের নাম 























