ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

পর্যটকে ভাটা মৌলভীবাজারে: ৫০ শতাংশ ছাড়েও মিলছে না সাড়া

ঈদুল আজহার ছুটিতে দেশের জনপ্রিয় পর্যটন গন্তব্য মৌলভীবাজারে প্রত্যাশিত পর্যটক সমাগম হয়নি। হোটেল ও রিসোর্টগুলোতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হলেও পর্যটকদের তেমন সাড়া পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যের এই জেলায় দর্শনার্থীদের উপস্থিতি অনেক কম।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, ট্রেনের টিকিট সংকট, যাতায়াত ব্যবস্থা নিয়ে ভোগান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাবের মতো বিষয়গুলো পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা এবং সড়কে শৃঙ্খলার অভাব ভ্রমণপিপাসুদের নিরুৎসাহিত করছে। পর্যটক কম থাকায় ব্যবসায়ীরা হতাশ হলেও, যারা এসেছেন তারা ভিড়মুক্ত পরিবেশে প্রকৃতি উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরের ত্রাস ‘জামাই ইয়াসিন’: পাহাড়ের নেপথ্যে এক অন্ধকার অধ্যায়

পর্যটকে ভাটা মৌলভীবাজারে: ৫০ শতাংশ ছাড়েও মিলছে না সাড়া

আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬