প্রধানমন্ত্রী বলেছেন, দেশে পারিবারিক শিক্ষার দিকে সকলেরই বিশেষ নজর দেওয়া উচিত। তিনি মনে করেন, বর্তমানে এই ক্ষেত্রে কিছুটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।
রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধিতে সরকারের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছিল, যা একজন সন্তান হিসেবে তাকে গর্বিত করে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারির পূর্বের সরকারের ইশতেহার এখন জনগণের ইশতেহার এবং যারা এর পক্ষে রায় দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণ করা সরকারের দায়িত্ব। তিনি জানান, বিএনপি সরকার জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই দেশ পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে। এই ধারাবাহিকতা তাদের ইশতেও রক্ষিত হয়েছে।
রিপোর্টারের নাম 




















