ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর কাছে সিদ্দারামাইয়ার ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের’ আহ্বান

ভারতের কর্ণাটকের সদ্যবিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তার উত্তরসূরি ডি কে শিবকুমারকে উদ্দেশ্য করে বলেছেন, যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তারা এখন নাথুরাম গডসের গুণগান গাওয়ার চেষ্টা করছে। তাই দেশের ঐক্য, অখণ্ডতা এবং সংবিধানের মর্যাদা রক্ষায় এখন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সময় এসেছে।

কংগ্রেস লেজিসলেচার পার্টির (সিএলপি) নেতা নির্বাচিত হওয়ায় শিবকুমারকে অভিনন্দন জানিয়ে সিদ্দারামাইয়া বলেন, কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতাদের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা সম্প্রীতির ভারতকে আজ জাতি ও ধর্মের নামে ছিন্নভিন্ন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও বলেন, আজ সংবিধান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যারা সরকারের সমালোচনা করছে, তাদের দমন করা হচ্ছে। যারা গান্ধীকে হত্যা করেছিল, তারাই এখন গডসের মহিমা প্রচারে নেমেছে।

শিবকুমারের উদ্দেশ্যে সিদ্দারামাইয়া বলেন, আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে দেশের ঐক্য, অখণ্ডতা এবং সংবিধানের সম্মান রক্ষার্থে আমাদের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম চালাতে হবে। এই সংগ্রামে কেবল বিধানসভা দলই নয়, রাজ্যের সাত কোটি মানুষ আপনার পাশে থাকবে। তিনি নতুন মুখ্যমন্ত্রী-মনোনীত শিবকুমারকে ‘কমরেড’ সম্বোধন করে তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন এবং উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন সিদ্দারামাইয়া। কংগ্রেস বিধানসভা দল ডিকে শিবকুমারকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত করেছে, যিনি আগামী ৩ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন দূতাবাসে ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর: দুই দিনে সম্পন্ন করার ঘোষণা

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর কাছে সিদ্দারামাইয়ার ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের’ আহ্বান

আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬