ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দলে দুঃসংবাদ: গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ছিটকে গেলেন ইনজুরিতে

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই আর্জেন্টিনার ফুটবল শিবিরে এক বড় ধাক্কা লেগেছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন, যা তাকে আসন্ন ম্যাচগুলো থেকে ছিটকে দিতে পারে।

বোকা জুনিয়র্সের হয়ে সর্বশেষ ম্যাচে খেলার সময় ওয়ার্ম-আপ থেকেই পারেদেস তার ডান পায়ে অস্বস্তি বোধ করছিলেন। যদিও তিনি পুরো ম্যাচটি খেলেছেন, তবে ম্যাচ শেষে তিনি তার শারীরিক সমস্যার কথা জানান। পরবর্তীকালে মেডিক্যাল পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে পারেদেসের এই ইনজুরির খবর আর্জেন্টিনা দলে উদ্বেগ সৃষ্টি করেছে। আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুটি ম্যাচে পারেদেসের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ।

ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের অধিনায়ক জানান, ‘পুরো সপ্তাহ জুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম। কিন্তু আমি এই ম্যাচটি কোনোভাবেই মিস করতে চাইনি। মাঠ ছেড়ে আসার প্রশ্নই ছিল না।’ তিনি আরও যোগ করেন, ‘কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন এবং নিজের যত্ন নিতে বলেছেন, কারণ সামনে আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তবুও এই ম্যাচে না খেলে বসে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না।’

বিশ্বকাপের আগে পারেদেসের এই চোট কতটা গুরুতর এবং তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে আর্জেন্টিনা দল বা বোকা জুনিয়র্স কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু, আহত ৬

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দলে দুঃসংবাদ: গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ছিটকে গেলেন ইনজুরিতে

আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬