ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নৌপথে যাত্রীদের নিরাপদ ফিরতি যাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে সরকার কাজ করছে। বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধানের কাজ চলছে।’ রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের নির্মাণ কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই টার্মিনালের কিছু অংশ নির্মাণ করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর থেকে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর ফলে চাঁদপুর নদী বন্দর তার ঐতিহ্য ফিরে পাবে।’ তিনি আরও বলেন, ‘পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখলে নৌপথ আবারও তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড. সেলিম উল্লাহ সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু, আহত ৬

নৌপথে যাত্রীদের নিরাপদ ফিরতি যাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬