প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উল্লাস করতে নেমে আসা হাজার হাজার মানুষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ম্যাচকে ঘিরে পুরো ফ্রান্সে প্রায় ২২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে শুধু প্যারিসেই ছিল ৮ হাজার পুলিশ। তবুও, বিশৃঙ্খলা এড়াতে প্যারিসের ট্রাম লাইন বন্ধ করে দেওয়া হয়, একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং কিছু এলাকায় বাস চলাচলও স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই সহিংসতায় ছয়টি গাড়ি এবং দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, সংঘর্ষের সময় একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
উল্লাসের এক পর্যায়ে পিএসজি সমর্থকরা প্যারিসের রিং রোড পেরিফেরিকে প্রবেশ করে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় এবং সেখানে ফ্লেয়ারও জ্বালায়।
রিপোর্টারের নাম 






















