ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

বয়সের ভারে ন্যুব্জ এবং দৃষ্টিহীন নূরজাহান বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত হয়েছেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, তাই তিনি একাকী জীবন যাপন করছেন। দীর্ঘদিন ধরে তার মনে একটি আশা ছিল যে, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে তিনি একবার দেখবেন এবং তার সঙ্গে কথা বলবেন।

শনিবার (৩০ মে) নূরজাহান বেগমের এই বহুদিনের স্বপ্ন সত্যি হয়েছে। তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। দেখতে না পেলেও তিনি তার উপস্থিতি অনুভব করতে পেরেছেন। কথা বলার সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন।

জানা গেছে, জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। সেই অনুষ্ঠানেই নূরজাহান বেগমের এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সকলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

আপডেট সময় : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬